ঝিনাইদহের হরিণাকুন্ডুতে গরীব ও দুস্থ্যদের মধ্যে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবী
বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে রঘুনাথপুর ইউনিয়নের গরীব ও দুস্থদের মধ্যে
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সাহানা রহমান রানী এই
বস্ত্র বিতরণ করেন।
সাবেক এমপি সাহানা রহমান রানীর প্রয়াত স্বামী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী
প্রকৌশলী ‘ইঞ্জিনিয়ার গোলাম রহমান ট্রাস্ট’র উদ্যোগে প্রায় ২শ’ নারী ও
পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্য-মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 comments:
Post a Comment