আইনের মারপ্যাচে গার্মেন্ট শ্রমিকের বোনাস

শ্রম আইনের কোথাও শ্রমিকদের মূল বেতনের কতো শতাংশ বোনাস দেওয়া হবে সে সম্পর্কে পরিষ্কার কিছু উল্লেখ না থাকায় আইনের মারপ্যাচে ৫০ শতাংশ গার্মেন্টস কারখানায় শ্রমিকরা পুরো বোনাস পায়নি।

আসছে ঈদুল ফিতরকে কেন্দ্র করে শ্রমিকদের পক্ষ থেকে মূল বেতনের  সমান বোনাস দাবি করা হলেও মালিক পক্ষ থেকে আইনের খড়গ চালানো হয় শ্রমিকদের ওপর। একটি নির্দিষ্ট পরিমান টাকা ঘোষণা করা হয় বোনাস হিসেবে। যা অনেক ক্ষেত্রে বেসিকের তিন ভাগের এক ভাগও হয়েছে বলে জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো।

আর কোনো উপায়ান্তর না পেয়ে শ্রমিকরা তাই মেনে নিয়েছেন।

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর  সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বাংলানিউজকে বলেন, আইনে বোনাস সম্পর্কিত কিছু সরাসরি উল্লেখ না থাকলেও সাধারনত শ্রমিকদের একটি বেসিক বেতনের টাকার পরিমান বোনাস দেওয়ার রীতি চলে আসছে অনেক দিন যাবৎ। কিন্তু এবার মালিকরা তা ভঙ্গ করে নিজেদের ইচ্ছা মতো বোনাস দিয়েছেন।

ফিউচার নিটওয়্যার, রিগাল এটায়ার্স,এনএস নিওয়্যার, ইউনিয়ন নিওয়্যার এর মতো অসংখ্য কারখানায় বোনাস দেওয়া হয়েছে মূল বেতনের কম।

এ বিষয়ে আইনের শুভঙ্করের ফাঁকি বিষয়টি জানিয়েছেন অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ। তিনি বাংলানিউজকে বলেন, শ্রম আইনে বোনাসের কথা বলা না থাকলেও ন্যূনতম মজুরি বৃদ্ধির যে গেজেট প্রকাশিত হয়েছে তাতে বোনাসের কথা উল্লেখ আছে। তবে কতো শতাংশ বোনাস দেওয়া হবে সে বিষয়ে উল্লেখ নেই।

আইনের এক ফাঁক ধরে মালিকরা তাদের ইচ্ছে মতো বোনাস দেওয়ার সুযোগ নিচ্ছেন।

এসব বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ আজীম বাংলানিউজকে বলেন, এবার প্রায় সব গার্মেন্টস মালিকই বেতন বোনাস দিয়ে দিয়েছে। শুধু তাই না চলতি মাস শেষ না হলেও তারও কিছুদিনের বেতন অনেক কারখানাই দিয়েছে। কিন্তু বোনাস নিয়ে আইনের কোথাও বলা নেই যে মূল বেতনের সমান বোনাস দিতে হবে। অনেক কারখানা মূল বেতনের অনেক বেশি টাকাও বোনাস হিসেবে দিয়েছে। আর যাদের সামর্থ্য নেই তারাও শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে বোনাসের টাকা নির্ধারন করে সেই অনুযায়ী বোনাস দিচ্ছে। এ নিয়ে জটিলতার কোনো জায়গা নেই।

যেহেতু আইনে নেই সেহেতু শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমেই যে বোনাস দেওয়া হচ্ছে তা সঠিক। এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পোশাক কারখানা মালিকদের অন্য একটি সংগঠন বিকেএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম।

বাংলানিউজকে তিনি বলেন, আইনে যেহেতু সুনির্দিষ্ট কোনো কিছ’ বলা নেই বোনাস সম্পর্কে সেহেতু এ বিষয়ে মালিকদের ওপর কোনো চাপ বিকেএমইএ বা অন্য কোনো কর্তৃপক্ষ দিতে পারবে না। এক্ষেত্রে মালিকরা তাদের সামর্থ্য অনুযায়ী বোনাস দেবে। - See more at:
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment